× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০ জেএমবি সদস্যের ডেথ রেফারেন্স শুরু

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জেএমবি সদস্যের ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি শুরু হয়েছে। তারা গাজীপুরে আইনজীবী সমিতি ভবনে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার এই শুনানি শুরু হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে পেপারবুক থেকে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।

সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান জানান, পেপারবুক থেকে সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন শুরু হয়েছে।

চলতি বছর ৫ মে এই মালার ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। সেই অনুযায়ী বুধবার পেপার বুক পড়া শুরু করে রাষ্ট্রপক্ষ।

এই মামলায় ২০১৩ সালের ২০ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. মোতাহার হোসেন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ১০ জঙ্গিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১০ জঙ্গি হলেন এনায়তুল্লাহ ওরফে ওয়ালিদ, আরিফুর রহমান, মসিদুল ইসলাম, সাইদুর রহমান মুনসি, আবদুল্লাহ আল হোসাইন, নিজামুদ্দিন রেজা, তৈয়বুর রহমান, আশরাফুল ইসলাম, শফিউল্লাহ ও আদনান সামি।

এর মধ্যে ৪ জন জেএমবি সদস্য হাইকোর্টে আপিল করেন। মামলার বিবরণীতে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ৪ আইনজীবী আমজাদ হোসেন, গোলাম ফারুক, নুরুল হুদা ও আনোয়ারুল আজিমসহ মোট আটজন নিহত হন। হামলাকারী আসাদ ওরফে জিয়া নিজেও নিহত হন।

এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে গাজীপুরের জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করে।


এ ক্যটাগরির আরো খবর..