× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেপ্তার ৪৬

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০১৬

রাজশাহী প্রতিনিধি: পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাতজন জামায়াত-শিবির কর্মীসহ মোট ৪৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী নগরীতে।

বুধবার দুপুরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর চার থানা ও গোয়েন্দা পুলিশের চলমান এ বিশেষ অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরএমপির মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন জামায়াত-শিবিরের সক্রিয় কর্মীসহ মোট ৪৬ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ৬ জন ও ওয়ারেন্টভুক্ত  আসামি রয়েছে ১৩ জন। পরে আজ দুপুরে  তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..