× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে জুন মাসে ১২ জন আসামিসহ ৭ কোটি ২৬ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
চোরাচালান পণ্য আটক 

বেনাপোলে
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের বেনাপোল ১২ জন আসামীসহ জুন মাসে বিজিবির অভিযানে যশোর বেনাপোল সীমান্তে প্রায় ৭ কোটি ২৬ লক্ষ টাকার স্বর্ণ, মাদক ও ভারতীয় অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিজিবি জানান,  জুন ২০২৫ মাসে  যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল যশোর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোষ্ট, আন্দুলিয়া, ধান্যখোলা, কাশিপুর, পাঁচপীরতলা, শাহজাদপুর পরিচালনা করে আসামীসহ স্বর্ণ, বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট, ভারতীয়  শাড়ী, কম্বল, থ্রী-পিস, থান কাপড়, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৭,২৫,৬৬,৬৮৪/-(সাত কোটি পঁচিশ  লক্ষ ছেষট্টি হাজার ছয়শত চুরাশি ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সীমান্তের প্রতিটি  ইঞ্চি নজরদারীতে রাখা হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে কোন ছাড় নেই।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে  বিভিন্ন  ধরনের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..