× Banner
সর্বশেষ
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী

ডেস্ক

পুলিশ বাহিনীর ধৈর্য ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালনে ইতিহাস মনে রাখবে -আইজিপি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
ইতিহাস মনে রাখবে

গত ৫ আগস্ট এর পরে অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করেছে। আর সেই অবদানের জন্য এই পুলিশ বাহিনীকে ইতিহাস মনে রাখবে। বলেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরের রূপাতলীতে পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিভাগে কর্মরত সব ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এ ছাড়া তিনি পুলিশ সদস্যদের হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, ছুটি যাওয়ার সময় মোটরসাইকেল ব্যবহার করা, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের পোশাক পরে ছবি/ভিডিও আপলোড করা, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকতে বলেন।

বিশেষ কল্যাণ সভায় আইজিপি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে ঝুঁকি ভাতা, আর্থিক সহায়তা, মোটরসাইকেল ক্রয়ের জন্য সুদমুক্ত লোন, চিকিৎসা, ছুটি, বেতন-রেশনসহ সার্বিক বিষয়ে সবার সাথে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

সভার শুরুতেই জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে আইজিপি বাহারুল আলমকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম ও রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম সম্মাননা স্মারক দেন। এরপরেই আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল শেড সংলগ্ন রাস্তার পাশে বৃক্ষরোপণ করেন।

পরে আইজিপি বিকেল সাড়ে তিনটায় বরিশাল জেলা পুলিশ লাইন্স গ্রাটিটিউট হলে বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সব ইউনিট প্রধানরা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম এবং রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় আইজিপি বাহারুল আলম বরিশাল পৌঁছালে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে তাকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। অফিসার্স মেস প্রাঙ্গণে আইজিপিকে ওই সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হাউজ গার্ড সালামী প্রদান করা হয়।

উল্লেখ্য বরিশাল সফরকালে আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ, ১০ এপিবিএন, বরিশাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল, বরিশাল, জেলা পুলিশ, বরিশাল, আর আর এফ, বরিশাল এই সকল ইউনিট পরিদর্শন করেন।  এ সময় বাংলাদেশ পুলিশ বরিশাল বিভাগের সকল ইউনিটের ইউনিট প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..