× Banner
সর্বশেষ
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী

পিআইডি

প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হলেই বৈষম্য নিরসন হয় -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
প্রকৃত গণতন্ত্র

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, যদি প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হয়, তাহলেই বৈষম্য নিরসন হয়।

আজ ঢাকাস্থ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, রাষ্ট্র কখনো তার নাগরিককে বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে তাদের অধিকারকে আলাদা করে না। একটি আধুনিক রাষ্ট্রের চোখে প্রতিটি নাগরিক সমান- গণতন্ত্রেরও মূল কথা সেটাই।

তিনি আরো বলেন, জুলাই  গণঅভ্যুত্থানে শহিদরা যে কারণে আত্মত্যাগ করেছিলেন, আমাদেরকে সেই স্পিরিট ধারণ করতে হবে।  আমরা যদি বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা চালিয়ে যাই, তাহলেই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের বাসুদেব ধর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..