× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

যেভাবে দূর করবেন শরীরের দুর্গন্ধ

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: আমাদের অনেকের শরীরেই হয় দুর্গন্ধ যা আমাদের লজ্জায় ফেলে। শরীরে দুর্গন্ধ সাধারণত হয় ঘামের কারণে। ঘামের পরে শরীরে ব্যাকটেরিয়া তৈরি হয়, আর এটিই গন্ধ তৈরি করে। সাধারণত বগল ও পায়ে দুর্গন্ধ বেশি হয়। শরীরের গন্ধ দূর করতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি। যাদের শরীরে বেশি দুর্গন্ধ হয়, তাদের অতিরিক্ত ঝাল মসলাযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বগল ও পায়ের দুর্গন্ধ দূর করার কিছু পরামর্শ দিয়েছে জীবনধারাবিষয়ক বোল্ডস্কাই।

বেকিং সোডা
বেকিং সোডা আর্দ্রতা দূর করে, প্রাকৃতিক ডিওডরেন্টের মতো কাজ করে। বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ বগলে মেখে দুই থেকে তিন মিনিট রেখে দিন। এর পর গোসল করুন বা ধুয়ে ফেলুন। এক সপ্তাহ ধরে প্রতিদিন এটি করুন।

পায়ে দুর্গন্ধ দূরে শুকনো টি ব্যাগ
জুতায় দুর্গন্ধ হওয়ার কারণ পায়ের দুর্গন্ধ। পায়ে ঘাম হয়, আর এ থেকে জুতায় হয় দুর্গন্ধ। জুতার গন্ধ দূর করতে শুকনো টি ব্যাগ জুতার ভেতর দিয়ে সারা রাত রেখে দিতে পারেন। টি ব্যাগ আর্দ্রতা দূর করে নেবে এবং ভালো গন্ধ তৈরি করবে। এ থেকে পায়ের গন্ধও কম হবে।


এ ক্যটাগরির আরো খবর..