× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

গুনতে না পারায় মেয়েকে হত্যা!

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: শিশুরা পড়াশোনায় বারবার ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভারতের মহারাষ্ট্রের এক নির্মম পিতা এটা মানতে নারাজ।

গুনতে ভুল করায় ছয় বছর বয়সি ছোট্ট মেয়েটির গলায় আস্ত পেঁয়াজ ঢুকিয়ে দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে সে। গত ৯ জুলাই আওরঙ্গাবাদ জেলার বেলাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বুধবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে।

ছয় বছরের ভারতী বেলাপুর গ্রামের জিলা পরিষদ স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার রাতে দিনমজুর সঞ্জয় কুটে মেয়েকে পড়াতে বসেন। মেয়েকে ১ থেকে ১৫ পর্যন্ত গুনতে বলে সঞ্জয়। এ সময় ভারতী ১১, এরপর ১২ বাদ দিয়ে ১৩ বলে। এতে ক্ষিপ্ত হয়ে সঞ্জয় মেয়ের গালে চড় দেয়। ভারতী কান্না শুরু করলে তার গলায় পেঁয়াজ ঢুকিয়ে দেয় সে। পেঁয়াজটি গলায় আটকে যাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলে ভারতী। পরে তাকে বাজাজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সোমবার রাতে সঞ্জয়ের স্ত্রী থানায় গিয়ে পুলিশকে ব্যাপারটি জানান। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..