ক্রীড়া ডেস্ক: মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান।
বেলফাস্টে টস হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ শাহজাদ ও নজিবুল্লাহ জাদরানের ফিফটিতে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান করেছিল আফগানিস্তান।
শাহজাদ ৭৯ বলে ৮ চার ও এক ছক্কায় করেন ৬৬ রান। ৬১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৯ রান করেন নজিবুল্লাহ।
আয়ারল্যান্ডের পক্ষে ব্যারি ম্যাকার্থি ও কেভিন ও’ব্রায়েন নেন ৪টি করে উইকেট। পিটার চেজ ও জর্জ ডকরেলের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।
২৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর পরও ৪৮.২ ওভারে ২১১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। সর্বোচ্চ ৬২ রান আসে এড জয়েসের ব্যাট থেকে।
আফগানিস্তানের দুই স্পিনার মোহাম্মদ নবী ও রশিদ খান ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন দুই পেসার দৌলত জাদরান ও মিরওয়াইস আশরাফ।
বৃহস্পতিবার বেলফাস্টেই হবে সিরিজের তৃতীয় ম্যাচ। একি মাঠে শেষ দুটি ম্যাচ যথাক্রমে ১৭ ও ১৯ জুলাই।