× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের আর্থিক সহায়তা প্রদান

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ জুন, ২০২৫
শ্যামনগরে দলিত নারী

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার(২৫ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দলিত নারী ও কিশোরীদের আয়বৃদ্ধি মূলক কার্যক্রমের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নাগরিক উদ্যোগের বাস্তবায়নে ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহায়তায় ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিসেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের আওতায় ৫জন দলিত নারীদের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

আর্থিক সহায়তার চেক প্রদান করেন  অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার  মোছা: রনি খাতুন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আব্দুল্লাহ আল রিফাত।

এ সময়  আরো উপস্থিত ছিলেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো, নাগরিক উদ্যোগ শ্যামনগরের  প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো, একাউন্টস অফিসার অপু চৌকিদার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..