× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

সুমন দত্ত

মানি এক্সচেঞ্জের নিরাপত্তা ও অবৈধদের উচ্ছেদ চায় মানি চের্ঞ্জাস এসোসিয়েশন

SDutta
হালনাগাদ: বুধবার, ২৫ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ সমগ্র বাংলাদেশের মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সমূহে ছিনতাই, ডাকাতিসহ হয়রানিমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় ও দেশব্যাপী অবৈধ মানি এক্সচেঞ্জ গড়ে উঠার প্রতিবাদে মঙ্গলবার (২৪ জুন ২০২৫ ইং) ঢাকা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মানি চেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষসহ অন্যরা। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব গৌতম দে, এছাড়া আরো বক্তব্য রাখেন সভাপতি এম এস জামান।

সভাপতি এস এম জামান বলেন, মানি এক্সচেঞ্জ লাইসেন্স পাওয়ার পর আমরা বিগত ২৮ বছর কোনো সংবাদ সম্মেলন করি নাই। এখন সমস্যা বেড়ে যাওয়ায় ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার কারণে আমরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি।

তিনি বলেন, মানি এক্সচেঞ্জ গুলিতে চুরি ডাকাতি বেড়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভুয়ো মানি এক্সচেঞ্জ। এরা আমাদের ব্যবসার সুনাম নষ্ট করছে। অবিলম্বে এসব ভুয়ো মানি এক্সচেঞ্জ বন্ধ করতে হবে। আর চুরি ডাকাতির ঘটনাগুলোর বিচার দ্রুত নিষ্পত্তি করতে হবে।

মহাসচিব গৌতম দে বলেন, ১৯৯৭-৯৮ সালে বিভিন্ন নিয়ম কানুন সাপেক্ষে সমগ্র বাংলাদেশে ৬২৬ টি প্রতিষ্ঠানকে সরকার মানি এক্সচেঞ্জ লাইসেন্স প্রদান করে। তার মধ্যে টিকে আছে মাত্র ২২৫টি মানি এক্সচেঞ্জ। ৮টি মানি এক্সচেঞ্জ এর লাইসেন্স স্থগিত আছে। কঠোর নিয়মকানুন ও বৈদেশিক মুদ্রার যোগান ঠিকমত না দেওয়ার কারণে এই হাল হয়েছে মানি এক্সচেঞ্জের। সরকারের বিরূপ ও বৈষম্যমূলক আচরণ এর জন্য দায়ী।

তিনি সম্প্রতি জিসাম মানি এক্সচেঞ্জ, প্রাণ মনি মানি এক্সচেঞ্জ, মাহমুদ ফরেনএক্সচেঞ্জ, ডেল্টা বুর‍্যো ডি চেঞ্জ, সিটি মনিটারি এক্সচেঞ্জ, রাতুল মানি এক্স চেঞ্জ ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে মাত্র ২টি প্রতিষ্ঠানের অপরাধে সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে পারে নাই পুলিশ।

তিনি বলেন, ইসমাইল মানি এক্সচেঞ্জ, শাপলা মানিচেঞ্জার, রহমান মানি চেঞ্জার, জামি মানি চেঞ্জিং হাউস, খান এন্ড চৌধুরি, গোল্ডেন মানি এক্সচেঞ্জ এগুলি অবৈধ প্রতিষ্ঠান। এদের সম্পর্কে অভিযোগ আমাদের সংগঠন বরাবর করেছে অনেকে। এদেরকে অবিলম্বের বন্ধ করতে হবে। আইন অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ব্যবসার সুবিধার্থে তিনি নিম্নের দাবি সমূহ বাস্তবায়ন করার অনুরোধ করেন

১। মানি এক্সচেঞ্জগুলোর নিরাপত্তার দাবিতে পুলিশের টহল জোরদার করা ও নজরদারি বৃদ্ধি করা হোক
২। যে প্রতিষ্ঠানগুলো চুরি ডাকাতির শিকার হয়েছে দ্রুত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার করা হোক।
৩। চুরি, ছিনতাই ও ডাকাতির হওয়া মানি এক্সচেঞ্জে এর টাকা উদ্ধার করা অথবা ক্ষতিপূরণ দেওয়া হোক।
৪। অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করার জন্য একটি টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হোক ও তাদের উচ্ছেদ করা হোক।
৫। মানি এক্সচেঞ্জগুলো যাতে হয়রানির শিকার না হয় সেইমত আইন ও বিধি বিধান তৈরি করা হোক।


এ ক্যটাগরির আরো খবর..