× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বেনাপোল কাস্টম হাউসে কলম বিরতি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণ ও ইতোমধ্যে জারি করা প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ বাতিল না করায় বেনাপোল কাস্টম হাউসে অবস্থান কর্মসূচি, কলম বিরতি এবং এনবিআরের চেয়ারম্যান ও তাঁর দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশের সাথে একযোগে বেনাপোল কাস্টম হাউসের স্ব-স্ব দপ্তরে এ কর্মসূচি পালিত হয়। তবে, ‘আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি কার্যক্রম এ কর্মসূচীর বাইরে ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন।
কাস্টম সুত্রে জানা যায়, প্রতিহিংসা ও নিপীড়নমূলক নতুন কোনো বদলি আদেশ জারি করা হলে ২৫ ও ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং এনবিআর চেয়ারম্যান ও তাঁর দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ অব্যাহতভাবে চলবে। আগামী ২৭ জুনের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ বাতিল না করা হলে এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআরের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণ না করা হলে আগামী ২৮ জুন থেকে কেবল আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে।
তথ্যানুসন্ধানে জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেনাপোল কাস্টম হাউসে আমদানি-রপ্তানি সংক্রান্ত শুল্কায়নের কোনো কাজ হয়নি। কাস্টমস হাউসের গেইটে ঝুলিয়ে দেওয়া হয়েছে কলম বিরতির ব্যানার। বন্ধ করে দেওয়া হয় কাস্টম হাউসের অনলাইন সার্ভার। জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার বন্ধ থাকায় আমদানি-রপ্তানি সংক্রান্ত কোনো বিল অব-এন্ট্রি উপস্থাপণ করা হয়নি। নতুন করে কোনো পণ্যের আইজিএম ইস্যু করা হয়নি। কেবল পূর্বের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হয়েছে। তবে, দুপুর ২টার পর থেকে এ কাস্টম হাউসের সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলেছে।
উল্লেখ্য, সরকার গত ১২ মে একটি অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠন করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।


এ ক্যটাগরির আরো খবর..