× Banner
সর্বশেষ
মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল কোটালীপাড়ায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাত আটক লক্ষ্মীপুরে বাগানের নিচে গোপন বাংকার, চলত মাদকের রমরমা কারবার কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪

পিআইডি

বেগম রোকেয়া পদকের জন্য আবেদনের শেষ সময় ৩১ জুলাই

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
বেগম রোকেয়া পদক

‘বেগম রোকেয়া পদক, ২০২৫’ প্রদানের জন্য সর্বোচ্চ পাঁচজন বাংলাদেশি কৃতি নারীর নাম চূড়ান্ত করতে আবেদন আহ্বান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীরা মন্ত্রণালয়ের (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের (www.dwa.gov.bd) ওয়েবসাইট থেকে নির্ধারিত ‘ছক’ সংগ্রহ করে আবেদন করতে পারবেন।

ওয়েবসাইটে প্রদত্ত ‘ছক’ ব্যতীত অন্য কোনো ফরমে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রে প্রার্থীর অবদানের ক্ষেত্র সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনের সফট কপি ই-মেইলে (sasadmn2@gmail.com) – ‘Nikosh’ ফন্টে MS Word ফাইলে এবং হার্ড কপির দুই সেট ডাকযোগে বা সরাসরি সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে হবে।

নারী শিক্ষা ও অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য-সংস্কৃতিতে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নসহ সরকার নির্ধারিত যেকোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের অনুপ্রেরণা দিতেই প্রতিবছর এ পদক প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..