× Banner
সর্বশেষ
নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহত শিবির কে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল, তারাই গুপ্ত : মিয়া গোলাম পরওয়ার মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল

পিআইডি

সমুদ্র ও নাব্য জলপথের হাইড্রোগ্রাফিক জরিপ ও নটিক্যাল চার্ট প্রণয়ন নিশ্চিত করা হবে -নৌপরিবহন উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ জুন, ২০২৫
হাইড্রোগ্রাফিক জরিপ ও নটিক্যাল চার্ট

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সমুদ্র ও নাব্য জলপথের উন্নয়নে হাইড্রোগ্রাফিক জরিপ ও নটিক্যাল চার্ট প্রণয়নে আধুনিক পদ্ধতি ও অভিন্ন মান নিশ্চিত করা হবে।

আজ রাজধানীর বিজয় সরণীর মিলিটারি মিউজিয়ামে বাংলাদেশ নৌবাহিনী ও বিআইডব্লিউটিএ-এর উদ্যোগে ‘বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে উপদেষ্টা একথা বলেন।

ড. সাখাওয়াত হোসেন বলেন, জলবায়ু অভিযোজন, নিরাপদ নৌপরিবহন, ব্লু ইকোনোমি ও টেকসই উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা জরুরি। তিনি বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, দেশে চারটি সমুদ্রবন্দর যার মধ্যে একটি গভীর সমুদ্রবন্দর (মাতারবাড়ী) ও ৫৪টি অভ্যন্তরীণ নৌবন্দর রয়েছে। মাতারবাড়ীতে আন্তর্জাতিকমানের একটি ডকইয়ার্ড নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া ফিশারি পোর্ট প্রকল্প নির্মাণের প্রস্তাব পেলে সরকার তা বাস্তবায়ন করার উদ্যোগ নেবে।

উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, দেশের সমুদ্র এলাকার হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা ও এ সংক্রান্ত সেবাদানের মাধ্যমে নিরাপদ নেভিগেশন ও সামুদ্রিক অর্থনীতির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে আরো অগ্রণী ভূমিকা পালন করবে।

সেমিনারে বক্তারা পায়রা সমুদ্রবন্দর, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল ও কর্ণফুলী টানেলের মতো মেগাপ্রকল্প বাস্তবায়নে হাইড্রোগ্রাফিক তথ্যের গুরুত্ব তুলে ধরেন। তারা স্বায়ত্তশাসিত ডুবোযান ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমুদ্রতল ম্যাপিং ত্বরান্বিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান, জাতীয় হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..