× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

ডেস্ক

আজ ২১ জুন বড় দিন

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ জুন, ২০২৫
২১ জুন বড় দিন

আজ ২১ জুন বড় দিন। আজকের দিনে উত্তর গোলার্ধ তুলনামূলকভাবে সূর্যের কাছাকাছি আসে তাই এদিন বছরের অন্যান্য দিনের তুলনায় সূর্য সবচেয়ে বেশি সময় ধরে আলো দেয়। ফলে দিনের দৈর্ঘ্য স্বাভাবিকভাবেই বেড়ে যায়।

বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, তাই এ দেশেও আজ দিনের আলোর রাজত্ব। বাংলাদেশে দীর্ঘতম দিনের সাক্ষী হতে সূর্য উঠেছে ভোর ৫টা ২৫ মিনিটে, আর সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে। অর্থাৎ আজ প্রায় ১৩ ঘন্টা ২৮ মিনিট জুড়ে থাকবে দিনের আলো। আর রাত্রি থাকবে মাত্র ১০ ঘন্টা ৩২ মিনিট।

আবার ২১ জুনকে অনেকেই কর্কটক্রান্তি দিবস নামে চেনেন। কেউ বা আবার দিনটিকে অয়ন দিবস বলে থাকেন। ইংরেজিতে একে বলা হয় সামার সলস্টিস (Summer Solstice) ডে। সলস্টিস ল্যাটিন শব্দ। sol মানে সূর্য এবং sisterer মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকা। এদিন সূর্য আকাশে থাকে ১৩ ঘণ্টা ২৮ মিনিট।

সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করার সময় একদিকে  সামান্য একটু হেলে থাকে। ফলে কখনও উত্তর গোলার্ধ তুলনামূলকভাবে সূর্যের কাছাকাছি আসে আবার কখনও দক্ষিণ গোলার্ধ। আর আজ উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছে থাকায় সূর্য পৃথিবীর এই অংশে সবচেয়ে বেশি সময় ধরে কিরণ বা আলো দেবে। ঠিক এ কারণেই ২১ জুন দিনটি সবচেয়ে বড়।

বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধে দেশগুলোতে বেশি সময় ধরে সূর্যালোক পৌঁছায়। এর ফলে এ সময় এই গোলার্ধে সামার বা গ্রীষ্মকাল হয়। একেই বলে সামার সলস্টিস। এ সময় পৃথিবী যখন তার অক্ষের ওপর প্রদক্ষিণ করে তখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে থাকে। আর দক্ষিণ গোলার্ধ থাকে কিছুটা দূরে।

এ সময়ের মধ্যে ২১ জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধ সবচেয়ে বেশি পরিমাণে ঝুঁকে থাকে সূর্যের দিকে। ফলে সবচেয়ে বেশি পরিমাণ সূর্যালোক এসে পৌঁছায় উত্তর গোলার্ধে। তাই দিনটি বছরের অন্যান্য দিনের তুলনায় বেশি লম্বা বা দীর্ঘ হয়।

পৃথিবীর বার্ষিক গতির নিয়মে উত্তর গোলার্ধে ২১ জুনের পর থেকে দিন ছোট হওয়া শুরু করবে এবং রাতের দৈর্ঘ্য বাড়তে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..