× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

শার্শা প্রতিনিধি

স্ত্রীর কিডনি দানে জীবন ফিরে পেল স্বামী 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ জুন, ২০২৫
স্ত্রীর কিডনি দানে জীবন

যশোরের শার্শা উপজেলার বাঁগআচড়া এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী এবং শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস বিশ্বাস (৫০) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসকদের মতে, জীবন বাঁচানোর একমাত্র উপায় ছিল কিডনি প্রতিস্থাপন। এই সংকটময় সময়ে তার স্ত্রী মোছাঃ ফারজানা (৩০) স্বামীকে বাঁচাতে এক মানবিক ও সাহসী সিদ্ধান্ত নিয়ে  নিজের একটি কিডনি স্বেচ্ছায় দান করেন।
দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে, শুক্রবার (২০ জুন) বিকাল চারটার সময় হেলিকপ্টার করে তিনি নিজ এলাকায় ফিরে আসেন। যশোর- সাতক্ষীরা  মহাসড়কের পাশে বাগআচড়া জনতা ইকোপার্ক মাঠে হেলিকপ্টার অবতরণ করে। এই ইকোপার্কটিরও সত্বাধিকারী কুদ্দুস বিশ্বাস নিজেই।
দেশে সকল প্রয়োজনীয় চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষায় মিল পাওয়ার পর, তাকে উন্নত চিকিৎসার জন্য তুরস্কে পাঠানো হয়। সেখানকার একটি বিশেষায়িত হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়।
এ সময় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় লাইন করে দাঁড়িয়ে থাকেন। ফুল, মিষ্টি, ব্যানার আর শুভেচ্ছা বার্তায় বরণ করে নেন এলাকার এই পরিচিত মুখকে।
শার্শা উপজেলা সাবেক এমপি মোঃ মফিকুল হাসান তৃপ্তি বলেন, এই ঘটনা শুধু চিকিৎসার সাফল্য নয়, এটা ভালোবাসা, আত্মত্যাগ আর মানবিকতার দৃষ্টান্ত। ফারজানা ভাবী শুধু একজন স্ত্রী নন, একজন সাহসী নারীও।
এলাকাবাসীর মুখে মুখে এখন শুধু এক কথাই ভালোবাসা বেঁচে আছে, ফারজানার মতো মানুষদের মাধ্যমে।
হেলিকপ্টার থেকে নামার পর এলাকার বিএনপি নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান কুদ্দুস বিশ্বাসকে। এরপর কুদ্দুস বিশ্বাস এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি এলাকা বাসির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন আমি তুরস্ক যাওয়ার সময় আপনারা আমাকে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। আমি আপনাদের পাশে আছি। আপনাদের কারো কোন সমস্যা হলে আমার কাছে আসবেন। আমি আমার সাধ্যমত দেখব।


এ ক্যটাগরির আরো খবর..