× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র? নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত

ডেস্ক

পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙ্গে দেওয়ার ইঙ্গিত ইসরাইলের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ জুন, ২০২৫
পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে হুমকি দেয়ার পরেই ইরানের পরে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙ্গে দেওয়ার ইঙ্গিত দিলেন ইসরাইলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি।

বৃহস্পতিবার (১৯ জুন) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বে টুইটার) আরবি ও উর্দু ভাষায় পোস্ট করে এই হুমকি দেন তিনি।

মেইর মাসরি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। আপনার উপলব্ধিই যথেষ্ট।

এর আগেই অবশ্য গত সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে উদ্দেশ করে কড়া বার্তা দেন। তিনি বলেন, আমাদের বার্তা খুবই পরিষ্কার- ইসরায়েল যেন পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকায়।  পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম বলেও জানান তিনি। এরপরেই ইসরাইলের এমন কড়া বার্তা।

এছাড়া বৃহস্পতিবার (১৯ জুন) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি দিয়েছেন।

এদিকে, সাবেক এই ইসরায়েলি মন্ত্রীর হুমকির পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির মন্তব্যের নিন্দা জানান। কেউ কেউ বলেন, এমন বক্তব্য পাকিস্তানের জাতীয় ঐক্য ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে। আবার অনেকে ইঙ্গিত দেন, পাকিস্তান অতীতে কূটনৈতিকভাবে সংযম দেখালেও, তার পারমাণবিক সক্ষমতা একটি বাস্তবিক প্রতিরোধ শক্তি।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে ঘুরতে থাকা কিছু গুজবেও দাবি করা হচ্ছিল, পাকিস্তান ইরানের ওপর আক্রমণের জবাবে ইসরায়েলে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। তবে পাকিস্তানি সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবি অস্বীকার করে আসছে।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, মেইর মাসরি বর্তমানে ইসরায়েলের কোনো সরকারি পদে নেই, তবে তিনি ইসরায়েলের রাজনীতি ও কৌশলগত মহলে এখনও প্রভাবশালী, বিশেষ করে লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একজন হিসেবে।


এ ক্যটাগরির আরো খবর..