× Banner
সর্বশেষ
রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২

মধুখালী প্রতিনিধি

১০ বছর পর মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
বিএনপির সম্মেলন

দীর্ঘ ১০ বছর পর হাজার হাজার নেতাকর্মীর ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা ও পৌর শাখার বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত।

১৯ জুন বৃহস্পতিবার দুপুরে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সম্মেলন থেকে কমিটি ঘোষনা করা হয়নি।

সম্মেলনের শুরু থেকেই উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা মাঠে আসতে থাকেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ পরিণত হয় জনসমুদ্রে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আতাউর রশিদ বাচ্চু এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক মো. আজম খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান ফরিদপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আলহাজ¦ খন্দকার নাসিরুল ইসলাম নাসির, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, মো. মুরাদ হোসেন ।

বক্তারা বলেন, “যারা বিগত স্বৈরশাসক সরকারের সময় দলের পাশে ছিলেন, রাতের অন্ধকারে ঘুমাতে পারেননি, মামলা-হামলার ভয়ে ঘরছাড়া হয়েছেন-তাদেরই ত্যাগের মূল্যায়ন করা হবে এই নতুন নেতৃত্বে।” এ সময় তারা আগামী দিনে বিএনপিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহবান জানান।

সম্মেলনে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, সদ্য বিলুপ্ত পৌর বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, বিলুপ্ত পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো.ফরিদুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুল, যুগ্নঃ আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ পৌর কৃষক দলের আহবায়ক মো. নুরুন্নবী মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এসএম মোক্তার হোসেন, সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসে খান, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন কমিটির সভাপতি,সাধারন সম্পাদকসহ হাজার হাজার নেতাকর্মী,সমর্থক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের পর দীর্ঘ ১০ বছর মধুখালী উপজেলায় কোনো কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এবারের সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এই সম্মেলনকে বিএনপির রাজনৈতিক পুনর্জাগরণ হিসেবে দেখছেন।


এ ক্যটাগরির আরো খবর..