× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

পিআইডি

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ১৯ জুন পালিত হবে

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ জুন, ২০২৫
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), এডুকো, ওয়ার্ল্ডভিশন ও সেভ দ্য চিলড্রেন-সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে বাংলাদেশে প্রতিবছর ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালন করা হয়ে থাকে।

এ বছর ১২ জুন সরকারি ছুটি থাকায় বাংলাদেশে দিবসটি ১৯ জুন তারিখে উদ্‌যাপন করা হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি-এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি।’

‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষ্যে আজ ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ের  শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের দিবসটি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

 ব্রিফিং এ উপদেষ্টা জানান, বাংলাদেশ সরকার ২০২৫ সালের মধ্যে ঝুকিপূর্ণ-সহ সকল ধরণের শিশুশ্রম নিরসনে অঙ্গীকারবদ্ধ। ইতোমধ্যে সরকার আইএলও কনভেনশন ১৩৮ ও ১৮২ অনুসমর্থন এবং শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২১-২০২৫ প্রণয়ন-সহ বিভিন্ন নীতিগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করেছে।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ-সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..