× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

পিআইডি

দুটি শিল্প প্রতিষ্ঠান কতৃক বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন তহবিলে চেক হস্তান্তর

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ জুন, ২০২৫
শ্রমিক কল্যান ফাউন্ডেশন তহবিলে চেক হস্তান্তর

দেশের সনামধন্য দুই শিল্প প্রতিষ্ঠান ওয়াল্টন এবং বিএসআরএম বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন তহবিলে চেক প্রদান করেছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী কোম্পানির বাৎসরিক লভ্যাংশের ০.৫%  হারে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি কর্তৃক ৬ কোটি ১২ লক্ষ ১০ হাজার ৩৭৮ টাকা এবং বিএসআরএম স্টিলস লিমিটেড কর্তৃক ৪ কোটি ৯৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

আজ ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন চেক দুটি গ্রহণ করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রমিক কল্যান ফাউন্ডেশনের মহাপরিচালক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অর্থ মৃত শ্রমিকদের অনুদান, ছাত্র বৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায় খরচ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..