× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ডেস্ক

ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে পাকিস্তান

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ জুন, ২০২৫
ইসরায়েলে পারমাণবিক

ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায় তবে ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে পাকিস্তান। জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেনারেল মোহসেন বলেন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে বলে আমাদের নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

ইরান-ইসরায়েল হামলা-পাল্টা হামলায় এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চরমে উঠেছে। গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা শুরু করে, যাতে অন্তত ২২৪ জন ইরানি নিহত হয়েছে বলে দাবি তেহরানের। নিহতদের মধ্যে শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও রয়েছেন।

জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সোমবার সকালেও ইরান বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে তেলআবিবসহ বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এসব হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বাড়ছে এবং বহু লোক আহত হয়েছে।

এমন পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দুই মুসলিম দেশ পাকিস্তান ও কাতার। সেই সঙ্গে পুরো মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। তাই পরিস্থিতি খারাপ হলে ইরানের পক্ষ নিয়ে পাকিস্তান ইসরায়েলে পারমাণবিক হামলার বিষয়টিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..