× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

ডেস্ক

মন্দিরের পবিত্রতা নষ্ট ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ জুন, ২০২৫
সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী

আসামের ধুবড়িতে হনুমান মন্দিরে সামনে গরুর কাটা মাথা রেখে দুটি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মন্দিরের পবিত্রতা নষ্ট ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের দেখা মাত্র গুলি করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

বকরি ঈদের পরের দিন এমন ঘটনা ঘটে। এতে পরিস্থিতি রাতারাতি আয়ত্তে চলে আসে। ঘটনা স্থলে RAF ও RPF মোতায়েন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, ‘নবীন বাংলা’ নামে একটি সংগঠন ধুবড়িকে বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত করার জন্য তারা ধুবড়ির বিভিন্ন এলাকায় প্ররোচনা দিয়ে পোস্টার মেরেছে। বিচ্ছিন্নতাবাদী সঙ্গবদ্ধ গোষ্ঠী কোরবানি ঈদের পরের দিন ধুবড়ির একটি হনুমান মন্দিরে গরুর কাটা মাথা রেখে গেলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দুই সম্প্রদায়ের লোকেরা একসঙ্গে বসে শান্তি আলোচনা করে সমস্যা মিটিয়ে নেয়। কিন্তু পরের দিন আবার মন্দিরে গরুর কাটা মাথা রেখে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এবং রাত্রিতে মন্দিরে পাথর নিক্ষেপ করে। এমন পরিস্থিতিতে এই নির্দেশ দেওয়া হয়।
ভারত একদেশ এক নিশান এক সংবিধান কিন্তু পুলিশ প্রশাসন সব রাজ্যে এক নয়। ভারতের পশ্চিমবঙ্গের পুলিশি নিস্ক্রিয়তায় হিন্দুরা বাড়িঘর ছাড়তে বাধ্য হয় আবার আসামের মুখ্যমন্ত্রী হিন্দুদের নিরাপত্তায় দাঙ্গাবাজদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়। ফলে পরিস্থিতি এখন সম্পূর্ন নিয়ন্ত্রনে। কারণ আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে রাজ্যের এখতিয়ার ভুক্ত করে রাখা হয়েছে। সংবিধানের এই সুযোগ কাজে লাগিয়ে প:বঙ্গের মুখ্যমন্ত্রী ৩০% ভোটের আশায় হিন্দুদের উপর হত্যা ধর্ষন বাড়িঘর লুটপাট অগ্নিসংযোগে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে।


এ ক্যটাগরির আরো খবর..