× Banner
সর্বশেষ
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক 

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ জুন, ২০২৫
ভারতীয় গাঁজা ও কসমেটিক্স

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
রোববার ( ১৫ জুন) দিনব্যাপী  বিজিবি এর টহলদল কর্তৃক আন্দুলিয়া, পাঁচপীরতলা, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রি- পিস, পোশাক সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১২,১৪,৬০০/-(বারো লক্ষ চৌদ্দ হাজার ছয়শত) টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..