× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ

৩ জন রাতে এক ঘরে ঘুমিয়ে সকালে উঠে বোন দেখে বাইরে ভাই-ভাবীর মরদেহ

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ জুন, ২০২৫
হত্যা

মনিরুজ্জামান, তার স্ত্রী এবং বোন ফতেমা রাতে একই ঘরে ঘুমান। ফাতেমা বিছানায় এবং মনিরুজ্জামান ও তার স্ত্রী ফ্লোরে, ফাতেমা জানান, সকালে উঠে দেখি ভাই-ভাবি ঘরে নেই। পরে বাইরে বের হয়ে দেখি বাড়ির পিছনে একটি গাছে ভাইয়ের মরদেহ ঝুলছে। কিছুক্ষন পরে জানতে পারি মাঠে ভাবির মরদেহ পাওয়া আছে। রাতে এমন কোন পারিবারিক অশান্তি হয়নি যে এধরনের  ঘটনা ঘটতে পারে। ভাই-ভাবীর মরদেহ

বেনাপোল থেকে দ্যা নিউজ এর সাংবাদিক মোঃ মাসুদুর রহমান শেখ এর পাঠানো নিউজ ও তথ্য চিত্রে জানা যায়, যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর মাঠ থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করছে পুলিশ।  স্বজদের অভিযোগ পরিকল্পিত হত্যা হতে পারে।

শনিবার(১৪ জুন)  সকালে বেনাপোল পোর্টথানা  পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। স্বামীর মরদেহ বাড়ির পাশে একটি আমড়া গাছে গলায় গামছায় ফাঁস দেওয়া ছিল আর স্ত্রীর মরদেহ মাঠের মধ্যে থেকে উদ্ধার হয়।  স্ত্রীকে হত্যার আগে শারিরীক নির্যাতনের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ হত্যার আগে ধর্ষন করা হতে পারে।

এদিকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের মাতাম।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক রাশেদুজ্জামান জানান,মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট না আসলে এটি হত্যা না আত্মহত্যা বলা কঠিন। তবে ঐ নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..