× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

মাদারীপুর প্রতিনিধি

থানায় ভেতর সালিশীতে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির সদস্যককে মারধর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
জাতীয় নাগরিক কমিটির সদস্যককে মারধর

মাদারীপুরের কালকিনিতে থানার ভেতর সালিশীতে জাতীয় নাগরিক কমিটির সাবেক সদস্যককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। পুলিশের সামনের এই ঘটনায় থানায় অভিযোগ দিলেও নেই কোন দৃশ্যমান কার্যক্রম। অভিযুক্তদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে কালকিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিন কৃষ্ণনগর এলাকার নিজবাড়িতে এই সংবাদ সম্মেলন করেন আহত শওকত সরদার।

বক্তব্যে শওকত অভিযোগ করে বলেন, কালকিনি পৌর সভার দক্ষিন কৃষ্ণনগর গ্রামের শওকত সরদারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে প্রতিবেশি জামাল সরদার ও তার ভাই কালকিনি পৌর আওয়ামী লীগ নেতা কামাল সরদারের সাথে। বিরোধপূর্ণ জমি নিজের দাবি করে পুরনো গাছ কাটতে যায় মৃত গনি সরদারের ছেলে শওকত সরদার। এতে বাধা দেয় জামাল ও কামাল দুইভাই। এ নিয়ে অভিযোগ গড়ায় থানায়।

গত মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টার দিকে দুইপক্ষকে নিয়ে থানার ভেতর পুকুরপাড়ে সালিশীতে বসে পুলিশ। উভয়পক্ষের কথাবার্তা শুনে ও কাগজপত্র দেখে সরেজমিন পরিদর্শণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলে উঠে যায় পুলিশ ও সালিশকারীরা। এরপর পরই শওকতের উপর অতর্কিত হামলা চালায় জামাল ও কামাল এবং তার সহযোগিরা। পুলিশের সামনেই ঘটে এই ঘটনা। যা মোবাইলে ধারণ করেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। পরে আহত শওকতকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এই ঘটনায় অভিযুক্ত দুইভাইসহ ৫জনের নামে ওইদিনই লিখিত অভিযোগ দেন শওকত। ঘটনার তিনদিনও থানা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়নি কোন আইনী ব্যবস্থা। উল্টো ভুক্তভোগীর পরিবারকে দফায় দফায় হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন। এরই বিচার দাবিতে নিজবাড়িতে সংবাদ সম্মেলন করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..