× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

টুইটারে শাহরুখকে বিয়ের প্রস্তাব!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান টুইটারে ভক্তদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন। আর এর মাধ্যমে প্রমাণিত হলো বয়স ৫০ টপকে গেলেও শাহরুখের আবেদন একটুও কমেনি। ছবি হয়তো বক্স অফিসে্ ফ্লপ কিন্তু নিজের প্রেমিকের মধ্যে এখনও সেই ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’-র রাজকেই দেখতে চায় নারীমহল।

আস্কএসআরকে হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়েছিল প্রশ্নোত্তর পর্ব। টুইটারের এদিকে শাহরুখ খান। ওদিকে তার ভক্তসমাজ। কিন্তু প্রথম প্রশ্নটাই যে এমন অবধারিত লেগ কাটার হয়ে তার দিকে উড়ে আসবে, তা বোধহয় কিং খান নিজেও বোঝেননি। প্রশ্নোত্তরের জন্য তৈরি হয়ে কম্পিউটার খুলে বসার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্ন, ‘উইল ইউ ম্যারি মি টুডে’? তবে হাজির জবাবের জন্য বলিউডে পরিচিত শাহরুখ জবাব দিতে দেরি করেননি। সঙ্গে সঙ্গে তাঁর উত্তর, ‘ম্যারি ম্যারি…. ডাজনট এনিবডি ওয়ান্ট টু বি ফ্রেন্ডস এনি মোর’?


এ ক্যটাগরির আরো খবর..