× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

ডেস্ক

আগৈলঝাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় কাজ বন্ধ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
দুই-পক্ষের রক্তক্ষয়ী

বরিশালের আগৈলঝাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই-পক্ষের মধ্যে উত্তেজনা, যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। সংঘর্ষের আশংকায় নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রকৌশলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব দাসপাড়া ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নারায়ন চন্দ্র দাসের বাড়ি হতে মালেক মিয়ার বাড়ি পর্যন্ত ৪ লক্ষাধিক টাকা ব্যয়ে ৪শ ৬০ ফুট নতুন রাস্তা সিসি ঢালাইয়ের কাজ ১০ জুন থেকে শুরু করে ঠিকাদার মুন্সী ট্রেডার্স নামের প্রতিষ্ঠান।

গতকাল বৃহস্পতিবার সকালে রাস্তা নির্মাণ কাজ চলাকালীন সময় স্থানীয় খোকন মিয়া, মঞ্জু শেখ, খলিল খান, রোকন মিয়া, ফজলুল হক, বাবুল হাওলাদার, আলামিন বক্তিয়ার, সেলিম মিঞা, অঞ্জন দাস, কাওসার ভাট্টি, আবদুল হক ভাট্টি, নজরুল ইসলামসহ শতাধিক লোকজন রাস্তা নির্মাণ কাজে বাধাঁ দেন। রাস্তা নির্মান বন্ধ করার প্রতিবাদ করেন সুফলভোগী আবু সালেহ, পিয়াংকা দাস, সিরাজ মিয়া, নিরাঞ্জন দাস ইউনুস মিয়া, পরিতোষ দাস, মাসুদ মিয়া, জাকারিয়া, ইউসুফ মিয়া, উজ্জ্বল দাস, মালতী দাস, তরিকুল ইসলাম, অশোক মন্ডলসহ শতাধিক লোকজন। এসময় রাস্তা নির্মানের পক্ষে-বি-পক্ষে দুই গ্রæপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

রাস্তা নিমাণের বিপক্ষে স্থানীয় ইউনুস খান বলেন, রাস্তা নির্মানের স্থানে পূর্বে অত্র এলাকার পানি নিস্কাশনের জন্য একটি ডাঙ্গা ছিল। দুই বছর পূর্বে বাগধা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও এলাকার বাসির সহযোগীতায় ডাঙ্গাটি বালু দিয়ে ভরাট করে কাঁচারাস্তা নির্মাণ করে। রাস্তা নির্মাণের ফলে অতিবৃষ্টির কারনে গত বছর এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরে এলাবকাবাসী। রাস্তা নির্মাণে আমাদের কোন বাধা নেই, তবে পানি নিস্কাশনের ব্যবস্থা আগে করতে হবে। পানি নিস্কাশনের জন্য আমরা বাগধা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রির কাছে দাবি জানিয়েছি।

স্থানীয় কলেজ ছাত্র আবু রায়হান বলেন, আমাদের যৌথ পুকুরে গতবছর আমি দুইলক্ষ টাকা খরচ করে মাছ চাষ করে ছিলাম। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মাছ মারা যায়। পরবর্তীতে পানি বৃদ্ধি পেলে অবশিস্ট মাছ ভাসিয়ে নিয়ে যায়।
রাস্তা নির্মানের পক্ষে পরেশ দাস বলেন, রাস্তা নির্মানের জায়গায় পূর্বে ডাঙ্গা ছিল। রাস্তা নির্মানের ফলে ওই স্থান দিয়ে ক্ষেতের ধান, মানুষের চলাচল ও যানবাহনের সুবিধা ভোগ করে আসছি।

বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি সাংবাদিকদের বলেন, উপজেলা প্রশাসন ও এলাকার সবাইকে নিয়ে রাস্তা নির্মাণ ও পানি নিস্কাসনের বিকল্প ব্যবস্থা করে সমস্যার সমাধান করা হবে।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ চক্রবর্তী বলেন, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসী দুপক্ষ মুখোমুখি, তাই ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, বিষয়টি জানতে পেরে উপজেলা প্রকৌশলীকে সরেজমিন গিয়ে স্থানীয় দুই পক্ষের সাথে সমন্বয় করে রাস্তা নির্মাণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..