× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল পৌরসভার এবারের বাজেট ১৬৭ কোটি টাকা

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ জুন, ২০২৫
এবারের বাজেট

২০২৫- ২০২৬ অর্থবছরের যশোরের বেনাপোল পৌরসভায় ১৬৭ কোটি ৫৩  লাখ ৪১  হাজার ৮৬৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকালে পৌর অডিটোরিয়ামে পৌর প্রশাসক কাজী নাজিব হাসান  এ বাজেট ঘোষনা করেন।
এসময় সভায় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মচারী,ব্যবসায়ী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঘোষণা পত্রে বলা হয়, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ১১ লক্ষ ১৪ হাজার টাকা।  মোট উন্নয়ন  আয় ১৫৮ কোটি ৬৬ লক্ষ ৭১ হাজার ৯০৩ টাকা এবং সমাপনি স্থিতি দেখানো হয়েছে  ৭৫  লক্ষ ৫৫ হাজার ৯৬৩ টাকা।
সভায় উপস্থিত পৌরবাসী বলেন, বাজেটের অর্থে সামনের দিনে  যে সব অকাঠামো উন্নয়ন হবে তা যেন টেকসই হয়।
এসময় পৌসসভার প্রশাসক  নির্মান কাজে কোন অনিয়ম হবেনা বলে তিনি পৌরবাসিকে আশ্বস্ত করে সকলের সহযোগীতা কামনা করেন।
বাজেট ঘোষনা শেষে পৌরকর্তৃপক্ষ গত এক বছরে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিডিও চিত্র তুলে ধরেন।


এ ক্যটাগরির আরো খবর..