× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ৭০ বস্তা শিশু কার্ডের চাউল উদ্ধার

Kishori
হালনাগাদ: সোমবার, ২ জুন, ২০২৫
কার্ডের চাউল উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নুরনগর বাজারে রবিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় চাউলের দোকান থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ৭০ বস্তা শিশু কার্ডের পুষ্টি চাউল উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে নুরনগর মৎস্য আড়ত সংলগ্ন আল্লার দান চাউলের আড়ত থেকে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনিফিট (স্থানীয়ভাবে প্রচলিত শিশু কার্ড) কর্মসূচির আওতায় দুঃস্থ অসহায় নারীদের মাঝে বিনামূল্যে বিতরণকৃত পুষ্টি চাউলের বস্তা ভেঙ্গে পুনরায় প্যাকেজিং করে বিক্রয় করা অবস্থায় জব্দ করা হয়।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত উক্ত দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আল্লারদান চাউলের মালিক কালিগঞ্জ উপজেলার মোঃ শাহিনুর রহমান বকুলকে প্রথমবার অপরাধের জন্য সর্তকতাস্বরুপ নগদ দুইশত টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ রকম কাজ আর না করার বিষয়ে মুচলেকা গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য করে বলেন সরকার কর্তৃক প্রদত্ত দুঃস্থ অসহায় নারীদের মাঝে বিনামূল্যে বিতরণকৃত চাউল কোনভাবে ক্রয়-বিক্রয় করা যাবে না। যারা এই চাউল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকবেন তাদেরকে অবশ্যই দন্ডবিধি অনুযায়ী সাজা প্রদান করা হবে।

পরে জব্দকৃত চাউলগুলি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নুরনগর ইউনিয়নের ৫টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করে দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..