× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আঞ্চলিক প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যানের, সচিবসহ ২৮০ জনের বিরুদ্ধে বরিশালে মামলা

Kishori
হালনাগাদ: রবিবার, ১ জুন, ২০২৫
বরিশালে মামলা

নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিবসহ ২৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন গণঅধিকার পরিষদের এক নেতা।

শনিবার (৩১ মে) গণঅধিকার পরিষদের বরিশাল মহানগরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সাগর বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় ৩০ জনের নামোল্লেখসহ ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রবিবার (১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, হামলার ঘটনায় দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলার অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নু, সাইদুল ইসলাম ট্যাপা, রুহুল আমিন হাওলাদার, রতœা আমিন, হাফিজ উদ্দিন আহমেদ, একেএম সেলিম ওসমান, বরিশাল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমএ জলিল, মহানগর জাতীয় পার্টির আহবায়ক মহসিনুল ইসলাম হাবুল, ছাত্রলীগ নেতা প্রিন্স মাহমুদ সোহেল।

বাদি তার এজাহারে উল্লেখ করেছেন, শনিবার (৩১ মে) বিকেলে ফকির বাড়ি রোড থেকে জাতীয় পার্টি একটি মিছিল নিয়ে যাচ্ছিলো। মিছিলে জাতীয় পার্টির পাশাপাশি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা ছিলো। তারা মিছিল থেকে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা এবং গণঅধিকার পরিষদের নেতাদের নিয়ে কটুক্তি করে শ্লোগান দিচ্ছিল। এসময় গণঅধিকার পরিষদের নেতারা আপত্তিকর শ্লোগান দিতে নিষেধ করেন। এতে জাতীয় পার্টির নেতারা ক্ষিপ্ত হয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় গণঅধিকার পরিষদের ২০/২৫ জন নেতাকর্মী গুরুতর আহন হন।

জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুল বলেন, জাপা চেয়ারম্যানের রংপুরের বাসভবনে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করি। ওই মিছিলে পরিকল্পিতভাবে কতিপয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে আমাদের দশ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় জাপার নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া করে একজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনার জেরধরে ৩১ মে রাত সাড়ে আটটার দিকে ফকির বাড়ি রোডের জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতারা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। উল্টো নিজেদের দোষ আড়াল করতে জাপার চেয়ারম্যান, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের জড়িয়ে মনগড়াভাবে মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..