× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ডেস্ক

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

Kishori
হালনাগাদ: শনিবার, ৩১ মে, ২০২৫
বিশ্ব তামাকমুক্ত দিবস

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তামাকজাত পণ্য থেকে দূরে রাখতে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ পালিত  হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’।

বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা বানীতে বলেছেন  সব ধরনের তামাকজাত পণ্য স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাক সেবনের ফলে হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোক, শ্বাসতন্ত্রের রোগ, অ্যাজমা, ডায়াবেটিসসহ নানা জটিল ও প্রাণঘাতী রোগে প্রতিবছর বিশ্বব্যাপী লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে। তামাক কোম্পানিগুলো তরুণ প্রজন্মকে তামাক সেবনে প্রলুব্ধ করতে নিত্যনতুন তামাকপণ্য আকর্ষণীয় প্যাকেজিং ও ডিজাইনে বাজারজাত করছে। আমাদের যুব সমাজকে তামাকজাত পণ্য থেকে দূরে রাখতে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। এ পরিপ্রেক্ষিতে দিবসটির এবারের প্রতিপাদ্য-‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’- একটি সময়োপযোগী আহ্বান।

জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ই-সিগারেট ও সংশ্লিষ্ট পণ্য আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে এবং প্রচলিত তামাকপণ্যের ওপর কর বৃদ্ধি করেছে। এছাড়া, বিশ্ব স্থাস্থ্য সংস্থার Framework Convention on Tobacco Control (FCTC)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ সংশোধন ও শক্তিশালী করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তামাকমুক্ত বাংলাদেশ গড়ার মহৎ লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসক, পেশাজীবী, গণমাধ্যম, সুশীল সমাজ, বেসরকারি সংস্থাসহ সর্বস্তরের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যাবশ্যক। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্ম তামাক ও নিকোটিনের সর্বনাশা ছোবল থেকে মুক্তি পাবে।


এ ক্যটাগরির আরো খবর..