× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

পাচঁভুলোট সিমান্তে অস্ত্র

যশোরের শার্শা পাচঁভুলোট সিমান্তে অস্ত্রসহ আটক -২

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ মে, ২০২৫
পাচঁভুলোট সিমান্তে অস্ত্র

মোঃ শহিদুজজামান উজ্জ্বল শার্শাঃ যশোরের শার্শা পাঁচভুলোট সিমান্ত থেকে ২ টি নাইম এমএম পিস্তল ২টি খালি ম্যাগজিন ও ২টি মোবাইলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন, শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিত (৪৮) ও রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার (৫০) উভয় থানা শার্শা যশোর।
বৃহস্পতিবার (২৯ মে) রাত আটটা বিশ মিনিটের সময় বিজিবি অভিযানে উদ্ধারসহ দুইজনকে গ্রফেতার করা হয়।
খুলনা ২১ বিজিবি  ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি যে পাঁচভূলট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসকারী বেসামরিক ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত আছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এর নেতৃত্বে পাঁচভূলট বিওপি’র টহল দল পাঁচভূলট সর্দারপাড়া নামক স্থানে বসবাসকারী আব্দুল মজিদ এর বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ১ টি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে আব্দুল মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে তৎক্ষনাত একই গ্রামের বাসিন্দা  ইছা সর্দারের  এর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং তার গোয়াল ঘরের পার্শ্ব হতে আরও ১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ১ টি ম্যাগাজিনসহ সর্বমোট ২ টি পিস্তল ও ২ টি খালী ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পিস্তলের মূল্য-২,০০,০০০/- টাকা, ম্যাগাজিনের মূল্য আনুমানিক-১০,০০০/- টাকা এবং মোবাইল এর মূল্য আনুমানিক-১০,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য-২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..