× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ট্রাংকে ঢুকিয়ে তালা দেওয়ায় প্রাণ গেল প্রেমিকের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

নিউজ ডেস্কঃ পরকীয়া প্রেমের টানে গভীর রাতে প্রেমিকার বাসায় গিয়েছিলেন প্রেমিক। প্রেমিকার কক্ষে প্রেমিক থাকা অবস্থায় তাঁর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে যায়। এ অবস্থায় প্রেমিককে বাঁচাতে গিয়ে তাঁকে ট্রাংকে ঢুকিয়ে তালা মেরে দেন প্রেমিকা। আর এতেই প্রাণ হারান হতভাগ্য প্রেমিক।

গত শনিবার রাতে পাকিস্তানের মুজাফফরগড়ে এ ঘটনা ঘটে।

মুজাফফরগড়ের পুলিশের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, চাচাতো বোন রানি বিবির সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল মুশতাক আহমেদের। দুজনেই বিবাহিত ছিলেন। গত শনিবার গভীর রাতে রানির সঙ্গে দেখা করতে যান মুশতাক।

রানির পরিবারের সদস্যরা তখন ঘুমিয়ে ছিলেন। কিন্তু মুশতাক ঘরে ঢোকামাত্রই রানি বিবির শ্বশুর ও দেবর জেগে ওঠেন। হতবুদ্ধি হয়ে কী করবেন ভেবে না পেয়ে রানি তাঁর প্রেমিককে তখনই একটি বড় ট্রাংকে লুকিয়ে রাখেন। এরপর ট্রাংকে তালাও মারেন।

কিন্তু বাড়িতে কেউ ঢুকেছে, এটা বুঝতে পেরে রানির শ্বশুর ও দেবর আগন্তুককে খোঁজা শুরু করেন। কিন্তু তাঁরা আর কাউকে খুঁজে পাননি। এদিকে ট্রাংকে আটকে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় মুশতাক সাহায্যের জন্য চিৎকার দিয়ে ওঠেন। কিন্তু ট্রাংকের তালা আর খোলা হয়নি। ফলে ১৫ মিনিটের মধ্যে দম বন্ধ হয়ে মারা যান মুশতাক।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সরদার মুহাম্মদ ইদ্রিস এএফপিকে বলেন, মুশতাক আহমেদকে হত্যার অভিযোগে রানি বিবির শ্বশুর ও তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..