× Banner
সর্বশেষ
সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে বাসা বাড়ীতে চুরি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
দিবালোকে বাড়ীতে চুরি

ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে এক বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে আড়াই ভরি স্বর্ণ ও নগদ ৭ হাজার টাকা নিয়ে গেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের বলিদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগি অজ্ঞাত ৪/৫ জনের নামে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে শহরের দক্ষিণ বলিদাপাড়া গ্রামের তাঙ্গীর হোসেনের স্ত্রী নাজমা খাতুন জানায়, সকালে বিশেষ কাজে তিনি পাশের বাড়িতে গিয়েছিলেন। এ সময় বাড়ীতে কেউ ছিল না। এ সুযোগে দু’টি মটরসাইকেলে চোরচক্রের ৪/৫ জন সদস্য বাড়ীতে প্রবেশ করে। তারা বসত ঘরে ঢুকে আলমারী ভেঙ্গে আড়াই ভরি স্বর্ণ ও নগদ ৭ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোফাজ্জেল হক জানান, দিনের বেলাতে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরচক্রের সদস্যদের আটকে চেষ্টা চরছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..