× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

পিআইডি

জাতীয় পুষ্টি সপ্তাহ ২৮ মে হতে ৩ জুন উদ্‌যাপিত হবে

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ মে, ২০২৫
জাতীয় পুষ্টি সপ্তাহ

পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৮ মে থেকে ০৩ জুন জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন করা হবে। ঢাকায় শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আগামী ২৮ মে উদ্বোধন করা হবে। এছাড়া, ০৩ জুন স্বাস্থ্য অধিদপ্তরের মেলাঘর সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমানের সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহ  উদ্‌যাপন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এ উপলক্ষ্যে, জেলা ও উপজেলা পর্যায়ের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে চিত্রঙ্কণ ও রচনা প্রতিযোগিতা এবং পুষ্টি বিষয়ক কুইজের  আয়োজন করা হবে। জাতীয় পুষ্টি সপ্তাহ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি উপজেলা ও জেলার কর্মসূচি মূল্যায়ণ করে বিভাগের শ্রেষ্ঠ জেলা এবং উপজেলা নির্বাচন করা হবে।

জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষ্যে পুষ্টি বার্তা নির্ধারণ করা হয়েছে। এসব নির্ধারিত বার্তাসমূহ হলো- পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন; খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখতে  সচেষ্ট থাকুন; খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন; অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন; শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন; শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন ১টি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ অমিষ জাতীয় খাবার দিন; পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন; প্রতিদিন  অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।


এ ক্যটাগরির আরো খবর..