× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

পিআইডি

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ মে, ২০২৫

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর গরুর লবণযুক্ত প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে ঢাকায় এই দাম হবে ১ হাজার ৩৫০ টাকা। এ বছর প্রতি বর্গফুট চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আকার হিসেবে সর্বনিম্ন দাম নির্ধারণ করেছে সরকার।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উপদেষ্টা বলেন, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রফতানি করা যাবে জানিয়ে উপদেষ্টা বলেন, চামড়া রফতানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল, সেটি তিন মাসের জন্য শিথিল করা হবে। কোরবানির ঈদের ১০ দিন ঢাকাতে চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ উপযোগী করার জন্যই সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।

উপদেষ্টা বলেন, দুইটা তথ্যচিত্র তৈরি করা হয়েছে, যেটা সারা দেশেই প্রদর্শন করা হবে। তথ্যচিত্রে কিভাবে চামড়া সংরক্ষণ ও প্রসেস করতে হয় সেটা জানানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া ৮৬ হাজার কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে পরিবেশ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহযোগিতা করেছে।

শেখ বশিরউদ্দীন বলেন, যেহেতু বিনামূল্যে লবণ দিচ্ছি, প্রশিক্ষণ দিয়েছি এবং চামড়ায় লবণ লাগাতে যে শ্রম ব্যয় হয় সে সব কিছু বিবেচনায় নিয়েই এবার চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। এবার যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটা যৌক্তিক।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহমান খান এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..