ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পাবর্তীপুর গ্রামের উজ্জ্বল সর্দার (৩২) নামের এক মাংস ব্যবসায়ী দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। সে ওই গ্রামের শহিদুল সর্দারের ছেলে।
উজ্জলের পিতা জানান, শনিবার বাড়ী থেকে দেড় লাখ টাকা নিয়ে চুয়াডাঙ্গার ১০ মাইল বাজারে গরু কিনতে যায় সে।
দুপুরে ফলিয়া গ্রামের ২ জনকে কিছু টাকাও দিয়েছিল উজ্জ্বল। এর পরবর্তীতে তার আর কোন খোঁজ পাওয়া যায় নি। টাকার জন্য বা প্রতিপক্ষ ব্যবসায়ীরা তাকে অপহরণ করে নিয়ে যেতে পারে বলে ধারণা পরিবারের।
স্থানীয় আনিছুর রহমান নামের একজন জানান, উজ্জ্বল হোসেন ভালো মানুষ ছিলেন। টাকার জন্য বা প্রতিপক্ষ ব্যবসায়ীরা তাকে অপহরণ করে নিয়ে যেতে পারে বলে ধারণা তাদের।
এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন জানান, উজ্জ্বল সর্দারের পিতা শহিদুল সর্দ্দার হরিণাকুন্ডু থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। বিষয়টি অপহরণ নাকি অন্য কোন বিষয় তা তদন্ত শেষে জানা যাবে।