× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন ৮টি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ মে, ২০২৫
জনগণ ধৈর্য ও সাহস ধরে এই পরিস্থিতি মোকাবেলা করবেন

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ-অধিকার পরিষদসহ ৮টি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা।

আজ রোববার (২৫ মে) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একইদিন গণমাধ্যমে পাঠানো আরেক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ বৈঠকের কথা জানানো হয়েছে।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় গুরুত্বপূর্ণ বৈঠকটিতে অংশ নেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পৌনে ছয়টায় যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এই বৈঠকে তার দলের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। একইসঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা।

বৈঠকে মূল আলোচ্য বিষয় হিসেবে থাকবে অন্তর্বর্তী সরকারের কাঠামো, আসন্ন নির্বাচন এবং শেখ হাসিনার শাসনামলে স্বৈরতন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচারের পরিকল্পনা। রাজনৈতিক নেতারা এসব বিষয়ে তাদের মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন।


এ ক্যটাগরির আরো খবর..