× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ মে, ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪ নেতা।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা যমুনায় প্রবেশ করেন।

তারা ছাড়া এনসিপির আর কোনো নেতা প্রধান উপদেষ্টার বৈঠকে আসেননি।

যমুনায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে।

কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও এর জেরে প্রধান উপদেষ্টার পদত্যাগের চিন্তাভাবনা নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। দলগুলো বলছে, পদত্যাগ না করে প্রধান উপদেষ্টা নির্বাচন দিন, এটাই তাদের চাওয়া।


এ ক্যটাগরির আরো খবর..