× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ডেস্ক

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ মে, ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল ।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

জানা গেছে, বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা বৈঠক করবেন জামায়াতে ইসলামীর সঙ্গে। পরে রাত সাড়ে ৮টায় বৈঠক করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে।

বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান, নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।

এর আগে, শুক্রবার (২৩ মে) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হবে।


এ ক্যটাগরির আরো খবর..