× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ মে, ২০২৫
ভোক্তা অধিকার সংরক্ষণ

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন পুলিশের সহায়তায় শনিবার দুপুরে উপজেলার বাসাইল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সুমি রানী মিত্র, ইন্দ্রানী দাস ভেজাল বিরোধী এই অভিযান পরিচালনা করেন।

মূল্য তালিকা না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে নমাই মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, তুষার ফার্মেসীকে ৬ হাজার টাকা, ভাইয়ের স্মৃতি মেডিকেল হলকে ৩ হাজার টাকা, ইফসুফ স্টোরকে ২ হাজার টাকা, ভাই ভাই স্টোরকে ২ হাজার টাকা, সফিক স্টোরকে ২ হাজার টাকা, নাফিয়া স্টোরকে ৪ হাজার টাকা, রহমতুল্লাহ স্টোরকে ৬ হাজার টাকাসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..