× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

পিআইডি

বায়ু দূষণ, শব্দ দূষণ এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ মে, ২০২৫
বায়ু দূষণ, শব্দ দূষণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে দূষণবিরোধী অভিযানে চার জেলায় জরিমানা আদায়, পলিথিন জব্দ ও কালো ধোঁয়া নির্গমণকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

আজ ২৪ মে ২০২৫ তারিখে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর জেলায় বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুসারে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মামলার মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

ফরিদপুর জেলায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি মামলার মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৭২ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানে কয়েকটি সুপারশপ ও দোকানে অভিযান চালিয়ে দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন বিষয়ে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

ঢাকার মিরপুর-১ এলাকায় মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গতকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৬টি যানবাহনের চালকের বিরুদ্ধে ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মানিকগঞ্জ ও ফরিদপুর জেলায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুযায়ী ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৮টি মামলার মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দূষণবিরোধী এ ধরণের অভিযান সারাদেশে অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..