× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মেহেরপুরের মুজিবনগরে এক গৃহবধুর লাশ উদ্ধার, আটক-৩

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামে মনিরা খাতুন (২৪) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।  রবিবার রাতে এ ঘটনা ঘটে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, রবিবার দিনগত রাত ১০ টার দিকে মনিরা খাতুনকে স্বামী বাবু মোল্লা সহ তার পরিবারের সদস্যরা বল্লভপুর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বিষয়টি হত্যা বলে এলাকাবাসী পুলিশকে জানায়। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় স্বামী বাবুল হোসেন ওরফে বাবু মোল্লা (৩৩), শ্বশুর গোলাম সারোয়ার ওরফে সারু মোল্লা (৫৫) ও শ্বাশুড়ী কল্পনা খাতুন (৫০)কে আটক করেছে পুলিশ। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন মুজিবনগর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন । তবে লাশের ময়না তদন্ত শেষে বলা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু। এদিকে গৃহবধু মনিরার দেবর এরশাদ আলী এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ।

নিহতের বাবা মনিরুল ইসলাম জানান, প্রায়ই মনিরাকে নির্যাতন করতো তার শশুর বাড়ির পরিবারের লোকজন। স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণম্যান্য ব্যাক্তিবর্গ নিয়ে বেশ কয়েকবার সমঝোতার মাধ্যমে বিষয়গুলো নিষ্পত্তি করা হয়। তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন গৃহবধূর বাবা । মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের নিহতের বাবা মনিরুল ইসলাম  আরো জানান, প্রায় ৮ বছর আগে তার মেয়ের সাথে মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের গোলাম সারোয়ার হোসেন ওরফে সারু মোল্লার ছেলে বাবুল ওরফে বাবু মোল্লার বিয়ে হয় । আর বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে নানা অযুহাত দেখিয়ে তার মেয়ের স্বামী, শশুর, শ্বাশুড়ী, দেবর মিলে নির্যাতন চালিয়ে আসছিল । এদিকে স্বামী বাবু মোল্লা ও পরিবারের সদস্যদের দাবী রাত সড়ে ৯টার দিকে বাতরুমে গিয়ে স্ট্রোক করে গৃহবধূ মনিরার , তাকে ওই সময় পরিবারের লোকজন উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় চিকিৎসার জন্য । মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ফকরুল হাসান জানান, রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে । আসল ঘটনা ময়না তদন্তের পর জানা যাবে ।


এ ক্যটাগরির আরো খবর..