× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

পিআইডি

জাহাজ শিল্পের উন্নয়নে বাংলাদেশ ও আলজেরিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর করবে

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ মে, ২০২৫
বাংলাদেশ ও আলজেরিয়া সমঝোতা

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে বাংলাদেশে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানির সাক্ষাৎকালে জাহাজ শিল্পে সহযোগিতার লক্ষ্যে দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

রাষ্ট্রদূত আজ সচিবালয়ে উপদেষ্টার সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে বলেন, আলজেরিয়া সরকার বাংলাদেশের সাথে একটি ফলপ্রসূ সম্পর্ক স্থাপন করতে চায়। বাংলাদেশ জাহাজ শিল্পে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আলজেরিয়া বাংলাদেশে নির্মিত আন্তর্জাতিক মানের সমুদ্রগামী জাহাজসহ অন্যান্য জলযান আমদানি করতে আগ্রহী। এছাড়াও, আলজেরিয়া সরকার বাংলাদেশের মেরিটাইম সেক্টরে দক্ষ জনশক্তি কাজে লাগাতে চায়। এসময় রাষ্ট্রদূত মেরিটাইম সেক্টরে উন্নয়নের জন্য বাংলাদেশের সাথে আলজেরিয়ার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করেন।

নৌপরিবহন উপদেষ্টা রাষ্ট্রদূতের প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেন, বাংলাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিকমানের জাহাজ তৈরি হচ্ছে এবং বহিঃবিশ্বে বাংলাদেশে নির্মিত জাহাজ রপ্তানি হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতায় খুলনা শিপইয়ার্ডে নির্মিত জাহাজ আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে। এ সেক্টরে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মেরিন একাডেমিসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি রাষ্ট্রদূতকে চট্টগ্রাম, মোংলাসহ অন্যান্য বন্দর এবং শিপইয়ার্ড বা ডকইয়ার্ড ও বাংলাদেশের মেরিন একাডেমিসমূহ পরিদর্শনের আহ্বান জানান। তিনি বাংলাদেশের দ্রুত অগ্রসরমান জাহাজ শিল্পসহ মেরিটাইম সেক্টরে আলজেরিয়া সরকারকে বিনিয়োগের আহ্বান জানান। নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশের সাথে আলজেরিয়ার সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানান। রাষ্ট্রদূত উপদেষ্টাকে বলেন, এ বিষয়ে আলজেরিয়া সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি উপদেষ্টাকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানান।

নৌপরিবহন উপদেষ্টা ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডনে ২০২৬-২৭ মেয়াদের জন্য আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার (আইএমও) কাউন্সিলে ক্যাটাগরি-সি নির্বাচনের ভোটগ্রহণে বাংলাদেশের প্রার্থিতার জন্য আলজেরিয়ার সমর্থন কামনা করেন। আলজেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি তার সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতা পুনর্ব্যক্ত করেন।

  বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি.এম. জামাল হোসেনসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..