× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ডেস্ক

আজ বিশ্ব এইডস টিকা দিবস

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ মে, ২০২৫
বিশ্ব এইডস টিকা দিবস

আজ বিশ্ব এইডস টিকা দিবস।  এইডস রোগের টিকা নিয়ে সচেতনতা প্রচার করতে প্রতি বছর ১৮ মে দিনটি উদযাপন করা হয়। এইডস রোগের ভাইরাস এইচআইভি ভাইরাস। যার পুরো নাম হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এর জেরেই প্রতি বছর এইডস রোগে আক্রান্ত হন বিশ্বের একটি বড় সংখ্যক মানুষ। প্রসঙ্গত, এই দিনটি সারা বিশ্ব জুড়ে টিকাকর্মীদের অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি দিতেও পালন করা হয়।

 এইডস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানেই স্পষ্ট এইডস রোগ কতটা গুরুতর। সারা বিশ্বে ৩.৯ কোটি এইডস আক্রান্ত মানুষ রয়েছেন বলে জানাচ্ছে হু। ২০২২ সালে এদের মধ্যে ১৫ লাখ আক্রান্তই ছিল শিশু ও কিশোর। অর্থাৎ বয়সের সীমা ০ থেকে ১৪ বছরের মধ্যে। ওই একই বছরে এইডস রোগে মৃত্যুর সংখ্যা ছিল ৬,৩০,০০০। এইচআইভি বা এইচআইভি সম্পর্কিত রোগের জেরেই তাদের মৃত্যু হয়।

বিশ্ব এইডস টিকা দিবসের ইতিহাসঃ বিশ্ব এইডস টিকা দিবস শুরু হয়েছিল ১৯৯৮ সালে। ১৯৯৭ সালের ১৮ মে মেরিল্যান্ডের মরগ্যান স্টেট ইউনিভার্সিটিতে একটি বক্তৃতা দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি বলেন, একটি সঠিক এইচআইভি টিকাই এইডস রোগের মোকাবিলা করতে সক্ষম। ওই দিনের ওই বক্তৃতার ভিত্তিতেই ১৮ মে বিশ্ব এইডস টিকা দিবস পালন শুরু হয়। শুরু হয়েছিল ঠিক তার পরের বছর থেকে।

এইডস রোগের টিকার হালহকিকতঃ প্রসঙ্গত, বিশ্ব এইডস টিকা দিবস ১৮ মে পালন করা হলেও এখনও এই রোগের কোনও টিকা নেই। তবে এই নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে গবেষণা চলছে। চেষ্টা চলছে টিকা আবিষ্কারের।

এইডস রোগের টিকা কেন নেওয়া জরুরি (Why HIV Vaccine Important) ? 

এইডস রোগের টিকা নেওয়া জরুরি কারণ এটি রোগকে প্রতিহত করতে পারে। যাদের এইডস হওয়ার ঝুঁকি কম, তাদেরও এই টিকা নেওয়া উচিত। এতে একটি সম্ভাব্য রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রসঙ্গত, এইডস টিকা দিবস পালন করার উদ্দেশ্য রোগটি নিয়ে সচেতনতা প্রচার করা। পাশাপাশি রোগটির মোকাবিলায় টিকার গুরুত্ব স্পষ্ট করে মানুষকে বোঝানো।


এ ক্যটাগরির আরো খবর..