× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আঞ্চলিক প্রতিনিধি

ঢাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আগৈলঝাড়ার নুর ইসলাম নিহত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ মে, ২০২৫
নুর ইসলাম নিহত

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আগৈলঝাড়ার নুর ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭মে) রাত ১০টার দিকে মোহাম্মদপুরের পুলপাড় মুচিপাড়া গলির সামনে শেরেবাংলা রোড ছিনতাইকারীর হামলায় ওই যুবক নিহত হয়।

নিহত নুর ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের আবুল ফকিরের ছেলে। তিনি ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন এবং আলোকচিত্রর কাজ করতেন।

স্থানীয়রা জানান, ছিনতাইকারীরা তার পথরোধ করে গলায় ও বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাথে থাকা টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে তাকে দুর্গা মন্দির গলি এলাকা থেকে উদ্ধার করে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে নুর ইসলামকে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..