× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ডেস্ক

আগামী বছর এসএসসি পরীক্ষায় নম্বর বিভাজন প্রকাশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ মে, ২০২৫
সংশোধনী দিয়েছে এনসিটিবি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সাল থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ‘শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা’, ‘ক্যারিয়ার শিক্ষা’, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’  এই তিনটি পরীক্ষা হবে ৫০ নম্বরে। আর বাকি সব বিষয় ১০০ নম্বরে পরীক্ষা হবে। এসএসসি পরীক্ষায় নম্বর বিভাজনন

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা শিক্ষা বোর্ড ও এনসিটিবি ওয়েবসাইটে এ বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করা হয়।

কোনো বিষয়ের সৃজনশীল, বর্ণনামূলক, বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত উত্তরের জন্য কোন অংশে কত নম্বর করে বিভাজন করা হয়েছে–প্রতিটি বিষয়ের ক্ষেত্রে তা উল্লেখ করা হয়েছে এই নতুন নম্বর বিভাজনে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষায় পূর্ণাঙ্গ একশ নম্বরের পরীক্ষা হবে যেসব বিষয়ে, সেগুলো হলো: বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, গণিত, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম শিক্ষা, খ্রিষ্টধর্ম শিক্ষা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, উচ্চতর গণিত, চারু ও কারুকলা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, বেসিক ট্রেড।
বিষয়ভিত্তিক নম্বর বিভাজন দেখতে এখানে ক্লিক করুন।

এ ছাড়া ‘শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা’, ‘ক্যারিয়ার শিক্ষা’, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পরীক্ষা তিনটি হবে ৫০ নম্বরে।


এ ক্যটাগরির আরো খবর..