× Banner
সর্বশেষ
মধুখালীতে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কোটালীপাড়ায় তিন দিনব্যাপী সুকান্ত মেলার বর্ণাঢ্য উদ্বোধন সরকারকে তিন লক্ষ তিরাশি হাজার আশি ডোজ পোলিও টিকা প্রদান করেছে সিনোভ্যাক ফাউন্ডেশন স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যজন আতাউর রহমানের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

ডেস্ক

তিন জেলায় ৮০ কিমি বেগে ঝড়, ২ নম্বর সংকেত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
রেমাল প্রভাবে ৬ ফুট পর্যন্ত পানি বৃদ্ধি

দেশের তিন জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকায় ২ নম্বর সংকেত জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকাসহ ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি হতে পারে।

আরও বলা হয়েছে, বেলা ১১টার মধ্যে গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে পুনরায় দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

বজ্রপাত চলাকালীন সময়ে, ঘরের বাইরে যাবেন না। বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শুনবেন সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।


এ ক্যটাগরির আরো খবর..