× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

ভারত এবং মিয়ানমার সীমান্তে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, নিহত ১০

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
সীমান্তে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই

ভারত এবং মিয়ানমার সীমান্তে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে। ওই লড়াইয়ে অন্তত ১০ জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড। ওই এলাকা থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করার হয়েছে বলেও জানানো হয়েছে।

সেনা সূত্রে খবর, ভারত এবং মিয়ানমার সীমান্তে জঙ্গিদের একটি দল ঘুরে বেড়াচ্ছে বলে খবর পাওয়ার পরেই সেখানে অভিযান চালানো হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতেই সেনা এবং অসম রাইফেলস ওই অভিযান চালায় মণিপুরের চান্দেল জেলার খেঞ্জয় এলাকার নিউ সামতাল গ্রামে।

ওই এলাকায় পৌঁছানোর পরেই সন্দেহজনক বস্তুকে লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা। সঙ্গে সঙ্গে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরাও। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী।

সোশ্যাল মিডিয়াতে ইস্টার্ন কমান্ডের তরফে জানানো হয়েছে, ওই গুলির লড়াইয়ে নিকেশ করা গিয়েছে জঙ্গি দলের ১০ জন সদস্যকে। উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র।

বুধরার রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় বলেও জানিয়েছে অসম রাইফেলস।

উল্লেখ্য, ২ বছর ধরেই উত্তপ্ত মণিপুর। ২০২৩ সালে মে মাসে সেখানে মেইতেই এবং কুকিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছে প্রায় ২৬০ জনের। রাষ্ট্রপতি শাসন জারির পাশাপাশি সেখানে এখনও টহল দিচ্ছে সেনা। এখনও স্বাভাবিক হয়নি সেই রাজ্যের পরিস্থিতি। এই অস্থিরতাকে কাজে লাগিয়ে নতুন করে অশান্তি সৃষ্টি করতে চাইছে জঙ্গিরা। মায়ানমার সীমান্ত দিয়ে মণিপুরে প্রবেশ করার চেষ্টা করছে জঙ্গি সংগঠনের সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..