× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

এনডিএম রিপোর্ট

আওয়ামী লীগ এবং ১৪ দল হলো নিকৃষ্টতম ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী দল -এনডিএম

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ মে, ২০২৫
https://thenewse.com/wp-content/uploads/NDM-Press-Release-Bobby-Hajjaj.jpg

বিচারের আগপর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “সিদ্ধান্তটি আপাতত স্বস্তির হলেও আমাদের কাজ এখনো শেষ হয় নাই৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে গতবছর আমরা গণহত্যার হুকুমের আসামী হিসাবে আওয়ামী লীগ এবং ১৪ দলের বিচার চেয়ে আবেদন করেছিলাম৷ এখন যেহেতু আইন সংশোধন করে ট্রাইবুনালে রাজনৈতিক দলের বিচার এবং শাস্তির সুযোগ রাখা হয়েছে এবং সোমবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে তাই আগামী মঙ্গলবার আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পুনরায় যাচ্ছি। আমরা প্রমাণ করতে চাই, আওয়ামী লীগ এবং তাদের দোসর ১৪ দল হলো নিকৃষ্টতম ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী দল ।”

আজ রবিবার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, “জুলাই সনদ প্রকাশ নিয়ে সরকারের সিদ্ধান্ত নিয়ে কিছুটা ধ্রুমজাল আছে। এব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো জরুরি। কোন বিশেষ গোষ্ঠীকে খুশি করতে সরকার হঠকারী কোন সিদ্ধান্ত নিবে না বলে আমাদের বিশ্বাস।”

তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী ফ্যাসিবাদের আর কোন স্থান নেই৷ নিষিদ্ধের এই সিদ্ধান্তে জুলাই যোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানানো হয়েছে৷ এখন আমরা খুনি হাসিনা এবং আওয়ামী দোসরদের বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ।”


এ ক্যটাগরির আরো খবর..