× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

আঞ্চলিক প্রতিনিধি

মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে, উন্নয়ন হয়নি, প্রকৃত উন্নয়ন নিশ্চিতে এখনই সময় -রেল উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ মে, ২০২৫
মেগা প্রকল্পের নামে লুটপাট

মেগা প্রকল্পের নামে এতোদিন দেশে লুটপাট হয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন হয়নি বললেই চলে। এখন সময় এসেছে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার। বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার সকালে বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা বলেছেন।

অপর প্রশ্নের জবাবে নৌ-পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাই জনকল্যাণে অন্তর্র্বতীকালীন সরকারকে দেশের মানুষকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেছেন, বরিশালের মীরগঞ্জ এলাকায় বহুল প্রতীক্ষিত একটি সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। সেতু নির্মান কাজ শেষ হলে স্থানীয় জনগণ ব্যাপকভাবে উপকৃত হবেন। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও উপদেষ্টা উল্লেখ করেছেন।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দেশের ছয়টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুইজন উপদেষ্টা শুক্রবার (৯ মে) বরিশালের হিজলা উপজেলা সফরে এসেছেন। সকাল ১০টায় তারা হিজলা উপজেলার পুরাতন লঞ্চ ঘাট এবং দীর্ঘ প্রায় এক যুগ ধরে পরিত্যক্ত মৌলভীরহাট লঞ্চ ঘাট এলাকা এবং বিআইডবিøউটিএ’র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন। একইদিন বিকেল তিনটায় দুই উপদেষ্টা হিজলা উপজেলা থেকে বাবুগঞ্জ-মুলাদীর সংযোগ সেতুর কার্যক্রম পরিদর্শন করেন।

জেলা প্রশাসক আরও জানিয়েছেন, উপদেষ্টাগণ শনিবার (১০ মে) সকাল দশটায় বরিশাল বিভাগের আওতাধীন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নগরীর সার্কিট হাউজে মতবিনিময় করবেন। ওইদিন বিকেল চারটায় উপদেষ্টারা বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সকল গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন এবং ওইদিন রাতে নৌ-রুটে তারা ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..